পায়ে হেঁটে পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
-770x450.jpg)
স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছুটির দিন অনির্ধারিতভাবেই সেতু পরিদর্শনে যান তিনি। ব্যক্তিগত এই ভ্রমণে তার সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা।
প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা একজন কর্মকর্তা জানান, শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টা ২৩ মিনিটে সড়ক পথে পদ্মা সেতুর ১ নাম্বার সার্ভিস এরিয়ায় আসেন প্রধানমন্ত্রী। এরপর তার গাড়ির বহর সকাল ৭টা ৪৫ মিনিটে মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উপরে ওঠেন।
পরিদর্শনকালে পদ্মা সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত হেঁটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পদ্মা সেতুর ২ নাম্বার সার্ভিস এরিয়ায় যান। সেখান থেকে সকাল ১০টার দিকে আবারও গাড়ির বহরে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ত্যাগ করেন।
পদ্মা সেতুর কাজ দেখে প্রধানমন্ত্রী ব্যাপক আনন্দিত ছিলেন বলে একাত্তরকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের। এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব এবং কয়েকজন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে, গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে স্বপ্নের পদ্মা সেতু দেখছিলেন প্রধানমন্ত্রী। সেসময় সেতুর বেশ কিছু ভিডিও মোবাইল ক্যামেরায় ধারণও করেন বঙ্গবন্ধু কন্যা।
আর হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রীর মোবাইলে ধারণ করা সেই ভিডিও শেয়ার করেন উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
.jpg)
ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, স্বপ্নের পদ্মা ব্রিজ আজ বাস্তবে রূপ নিচ্ছে। গভীর মমতায় পদ্মা ব্রিজ নির্মাণের অগ্রগতি দেখছেন এই স্বপ্নের স্বপ্নদ্রষ্টা ও বাস্তবায়নের কারিগর আমাদের পরম শ্রদ্ধা ও ভালোবাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজে হেলিকপ্টারের জানালা দিয়ে মোবাইলে সেতুর ভিডিও ধারণ করেন ও ছবি তোলেন। এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়।
প্রসঙ্গত, হাজারো প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতুকে বাস্তবে রূপ দেয়ার দ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দিলে দেশীয় অর্থে একক প্রচেষ্টায় হাজার কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করেন তিনি।
আগামী বছরের জুন মাস থেকে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়ার কথা রয়েছে।
largest media companies 2020
top news media in the world
largest media companies 2021
top 100 news sites
biggest news companies in the world
news organizations list
top 100 media companies
news media companies

5 Comments
very good idea our prime minister sheikh haseena
ReplyDeleteVery good
ReplyDeletevery good
ReplyDeletevery good
ReplyDeletewonderful
ReplyDelete