বিনোদন https://amrithsangma51.blogspot.com/ Top news top media
আমি খুব ভাগ্যবান তোমার মতো ভালো মানুষ পেয়েঃ প্রভাকে বললেন ইমরান
ছোট পর্দায় দাপটের সাথে অভিনয় করে যাচ্ছে প্রভা। বেশ কয়েকবার সমালোচনায় হলেও। অভিনয় গুনের মাধ্যমে ক্যারিয়ারে পেয়েছেন ভক্তদের ভালবাসা। আর তরুণ প্রজন্মের গানের আইডল বলা হয় ইমরানকে। এই পর্যন্ত অনেক ব্যবসা সফল সিনেমায় গান গেয়ে নিজের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন তিনি।
অভিনয়শিল্পী সাদিয়া জাহান প্রভা ও গায়ক এবং সংগীত পরিচালক ইমরান মাহমুদুল প্রেম করছেন—এই খবর নিয়ে কয়েক মাস ধরে বিনোদন অঙ্গনে কানাঘুষা চলছে। তবে দুজনের কেউ তা স্বীকার করেননি। তবে বিভিন্ন সময়ে দুজনের আড্ডা, ঘুরতে যাওয়াটা বিনোদন অঙ্গনের অনেকের নজরে আসার পর সন্দেহটা আরও বেড়েছে। দুজনের ইনস্টাগ্রামে মন্তব্য ও পাল্টা মন্তব্য দুজনের প্রেমের সম্পর্কের বিষয়ে সন্দেহ আরও বাড়িয়েছে। এমনকি ইমরানের সংগীতায়োজনে প্রভার গান প্রকাশের পরও বিষয়টি নজরে এসেছে কারও কারও।
প্রভার স্থিরচিত্রে ইমরান লিখেছেন, ‘আই অ্যাম লাকি টু হ্যাভ সাচ আ গুড সোল লাইক ইউ ইন মাই লাইফ। উত্তরে ভালোবাসার ইমো দিয়ে প্রভা লিখেছেন শোকর আলহামদুলিল্লাহ।’ প্রভা ও ইমরানের গত কয়েক মাসের পোস্ট ঘেঁটে দেখা যায়, ‘অধিকাংশ ছবিতে প্রভাকে ইমরান ‘অ্যাঞ্জেল’ বলে সম্বোধন করেন। কোথাও প্রভাকে ‘প্রভামণি’, ‘আমার গর্জিয়াস’ বলেও ইমরান সম্বোধন করেছেন।
ভিন্ন আড্ডায় ও মধ্যরাত পর্যন্ত ইমরান ও প্রভাকে একসঙ্গে রাজধানীর গুলশান ও বনানীর বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায়। বছরের প্রথম দিন ইনস্টাগ্রামে পরিবারের সদস্যসহ আরেক ছবিতে ইমরানের সঙ্গে একটি সেলফিও দেন প্রভা। সেখানে প্রভা লেখেন, ‘এই মানুষগুলো আমাকে সীমাহীন ভালোবাসে এবং মানসিক প্রশান্তি দেয়। তোমাদের সঙ্গে অসাধারণ একটি বছর পার করেছি। প্রভার ওই পোস্টের ইমরান মন্তব্য করেন, আমি খুব ভাগ্যবান, জীবনে তোমার মতো একটি ভালো মনের মানুষ পেয়ে।’
বিনোদন বাংলাদেশ প্রতিদিন
বি বিনোদন নোদন জগৎ
দৈনিক আজকের বিনোদন
ঢালিউড বিনোদন খবর
বিনোদন rtv
বিনোদন খবর
বিনোদন প্রথম আলো
বিনোদন বার্তা


1 Comments
wonderful
ReplyDelete