পুতিনকে পাল্টা হুঁশিয়ারি পারমাণবিক অস্ত্র নিয়ে ,


পুতিনকে পাল্টা হুঁশিয়ারি পারমাণবিক অস্ত্র নিয়ে ,

February 28, 2022 Top news top media

পুতিনকে পাল্টা হুঁশিয়ারি পারমাণবিক অস্ত্র নিয়ে ,

এবার ইউক্রেনে সামরিক অভিযানের মধ্যেই রুশ পারমাণবিক অস্ত্র বিশেষ সতর্ক অবস্থায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলমান যুদ্ধের চতুর্থ দিন গতকাল রবিবার ২৭ ফেব্রুয়ারি এ নির্দেশনা দেন তিনি। তবে রাশিয়া পারমাণবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটালে পশ্চিমাদের দিক থেকেও কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, তার পারমাণবিক বাহিনী উচ্চ সতর্কতার মধ্যে রয়েছে। এর মাধ্যমে তিনি বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে, তার একটি প্রতিরোধ ব্যবস্থা রয়েছে এবং একইসঙ্গে এটি ইউক্রেনে সংগঠিত বাজে পরিস্থিত থেকে বিভ্রান্ত করার চেষ্টাও বটে।

বেন ওয়ালেস বিবিসি ব্রেকফাস্টকে বলেন, পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তিনি এই সত্যটি ভুলে যেতে পারবেন না যে, এই মুহূর্তে তার একমাত্র সেরা বন্ধু বেলারুশের প্রেসিডেন্ট বলেই মনে হচ্ছে… তাকে অবশ্যই বুঝতে হবে, তিনি অবশ্যই এখানে ইতিহাসের ভুল পক্ষকে সমর্থন করছেন’।

যুক্তরাজ্য রাশিয়ার পারমাণবিক ভঙ্গিতে পরিবর্তনের মতো কিছু দেখছে না বলেও জানান বেন ওয়ালেস। তিনি বলেছেন, ব্রিটেনও একটি পারমাণবিক শক্তিধর দেশ এবং পুতিন জেনে রাখবেন যে, পারমানবিক অস্ত্র সম্পর্কিত কিছু ঘটলে পশ্চিমাদের দিক থেকেও সমপরিমাণ কিংবা কঠোর জবাব মিলবে।

এ সময় বেন ওয়ালেস বলেন, পারমাণবিক পরিস্থিতি উসকে দিতে যুক্তরাজ্য কিছু করবে না। তবে ‘এটি একটি বাক-যুদ্ধ এবং এটি যাতে সঠিকভাবে পরিচালিত হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে 

Post a Comment

0 Comments