পুতিনকে একা লড়াইয়ে ইলন মাস্ক, চ্যালেঞ্জ ছুড়লেন ইলন মাস্ক, বাজি ধরলেন ইউক্রেনকে!

পুতিনকে একা লড়াইয়ের চ্যালেঞ্জ ছুড়লেন ইলন মাস্ক, বাজি ধরলেন ইউক্রেনকে পুরো বিশ্ব ইতিমধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় মেতেছে। তবে সবাই একক ভাবে সমালোচনা করছেন রাশিয়ার। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এককভাবে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টেসলা ও স্পেসএক্সের মালিক এই আহ্বান জানিয়েছেন।
স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক টুইটারে লিখেছেন, আমি ভ্লাদিমির পুতিনকে একক লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করছি। ৬৯ বছর বয়সি রুশ প্রেসিডেন্টের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট উদ্দেশ্য করে ইলন মাস্ক রুশ ভাষায় আরও লেখেন, আপনি কি এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন? চ্যালেঞ্জে নেটিজেনদের সমর্থন রয়েছে কি না, সে বিষয়েও জানতেও চেয়েছেন তিনি।



2 Comments
THANKS
ReplyDeleteNice
ReplyDelete