আছপিয়াকে ফুল দিয়ে বরণ করে নিল পুলিশ Top news - top media

 

আছপিয়াকে ফুল দিয়ে বরণ করে নিল পুলিশ

আছপিয়াকে ফুল দিয়ে বরণ করে নিল পুলিশ

নিজ যোগ্যতায় সাত স্তরের পরীক্ষায় পঞ্চম হয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্থায়ী ঠিকানা না থাকায় কলেজছাত্রী আছপিয়ার চাকরি নিয়ে শংকা দেখা দেয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় আছপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।

ভূমিহীন থাকার কারণে চাকরি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়া সেই আছপিয়া ইসলাম কাজলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বরিশাল জেলা পুলিশ সুপার। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে তাকেসহ নিয়োগপ্রাপ্ত সব ট্রেইনি রিক্রুট কনস্টেবলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা পুলিশ থেকে জানানো হয়েছে, সাতজন নারী ট্রেইনি রিক্রুট এবং ৪১ জন কনস্টেবল পদে নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। সব পরীক্ষা ও যোগ্যতায় উত্তীর্ণদের নিয়োগ দেওয়া হয়েছে। আজ নিয়োগপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, সুদীপ্ত সরকার, ইকবাল হোছাইন, আব্দুর রব হাওলাদার, ফরার সরদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ সময় পুলিশ সুপার মারুফ হোসেন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে পেশাজীবনে সৎ, কর্তব্যপরায়ণ হওয়ার আহ্বান জানান।

largest media companies 2020,biggest news companies in the world

news organizations list

top 100 media companies

top news media in the world

largest media companies 2021

top 100 news sites

biggest news companies in the world

news organizations list

top 100 media companies,

news media companies


Post a Comment

1 Comments