ট্রাম্প বুদ্ধি দিলেন-রাশিয়া আক্রমণে মার্কিন যুদ্ধবিমানে চীনের পতাকা লাগাতে,
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় আক্রমণের পরামর্শ দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রোববার (৬ মার্চ) ট্রাম্প বলেন, আমাদের এই মুহূর্তে উচিত এফ-২২ যুদ্ধ বিমানে চীনের পতাকা টানিয়ে রাশিয়ায় অনবরত বোমা হামলা করা এবং পরে বলতে হবে চীনারা এটা করেছে। তারপর এই দুই দেশ নিজেদের মধ্যে যুদ্ধ করবে, আমরা সেটা উপভোগ করব।শীর্ষ রিপাবলিকান দাতাদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। তার এই কথা শুনে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়ে অনবরত তালি দিতে থাকে।
সাবেক এই প্রেসিডেন্ট এমন সময় এই মন্তব্য করলেন যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে নিজেদের দায়িত্বজ্ঞানহীন কথা ও কাজের জন্য বিশ্বজুড়ে নিন্দার সম্মুখীন হচ্ছেন।ন্যাটোকে ‘কাগজের বাঘ’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, কোনো দেশই যুদ্ধের সময় বলে না যে তারা অপরাধ করছে। এটা মানবতার জন্য হুমকি। তাদেরকে থামাতে হয়। কিন্তু ন্যাটো তা করছে না

0 Comments