রাশিয়ার হুমকি - অস্ত্রের চালান ঢোকা মাত্র হামলা,
১৮ মার্চ ২০২২,
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইউক্রেনে অস্ত্রের কোনো চালান আসলেই সেটির ওপর হামলা
করার হুশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইউক্রেনকে ১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তাছাড়া ন্যাটোভুক্ত কয়েকটি দেশ সোভিয়েত যুগের অস্ত্র ইউক্রেনে পাঠানোর ব্যাপারে ভাবছে।
যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কয়েকটি দেশ এমন ঘোষণা দেওয়ার দুইদিনের মধ্যে কঠোর হুশিয়ারি দিয়েছে রাশিয়া।
শুক্রবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউক্রেনের মধ্যে অস্ত্রের চালান
নিয়ে কোনো কার্গো আসলে সেটিকে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে রাশিয়া।
এ ব্যাপারে সের্গেই ল্যাভরভ বলেন, আমরা খুব পরিস্কারভাবে ঠিক করেছি যে ইউক্রেনে কোনো কার্গো প্রবেশ
করলেই সেটিকে আমরা অস্ত্রে ভরপুর কার্গো হিসেবে ধরে নেব এবং এটির ওপর হামলা চালাব।
কারণ এটিকে আমরা হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করব।

0 Comments