রাশিয়ার অস্ত্র-গোলাবারুদ
ফুরিয়ে আসছে ।
যুদ্ধের ২২তম দিনে ব্রিটিশ প্রতিরক্ষা দফতর জানিয়েছে, রাশিয়ার হামলায় ইউক্রেন যেভাবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে,
এ অবস্থা অব্যাহত থাকলে শীঘ্রই অস্ত্র-গোলাবারুদ এবং পরিকাঠামোগত সমস্যায় পড়বে রুশ সেনারা।
রাশিয়ার ইউক্রেন আক্রমনের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও রাজধানী কিয়েভসহ
ইউক্রনের বহু এলাকা এখনও রুশ সেনার নাগালের বাইরে।
হামলা শুরুর অল্প কয়েকদিনের মধ্যে
কিয়েভের পতন হবে ধারণা করা হলেও বাস্তবিক চিত্র আলাদা। কঠোর জবাব দিচ্ছে ইউক্রেনের সেনারা।
এরমধ্যে খবর, ফুরিয়ে আসছে রাশিয়ার অস্ত্র-গোলাবারুদ।
ব্রিটিশ প্রতিরক্ষা দফতরের বরাতে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুগত বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থায়
রুশ সেনার সরবরাহ লাইন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। অস্ত্র এবং সামরিক সরঞ্জামের পাশাপাশি জ্বালানিসহ খাদ্যের জোগান
অপ্রতুল হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে শীঘ্রই হামলাকারী রুশ বাহিনী সঙ্কটে পড়তে পারে বলেও পূর্বাভাস
দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

0 Comments