বিনোদন
সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।
নিষেধাজ্ঞার পরও ঢাকায় সানি লিওন!
ঢালিউডের ‘সোলজার’ সিনেমায় অভিনয়ের জন্য বাংলাদেশে আসার কথা ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের। এজন্য সরকারের কাছে বাংলাদেশে প্রবেশের জন্য অনুমতি চাওয়া হয়। তবে বাংলাদেশে আসার জন্য তার অনুমতি বাতিল করা হয়। এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধন্ত জানায় তথ্য মন্ত্রণালয়।
তবে নিষেধাজ্ঞার পরেও ঢাকায় এসেছেন সানি লিওন! এমনকি এ তথ্য তিনি নিজেই জানিয়েছে। শনিবার (১২ মার্চ) বিকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।
ছবিতে দেখা যায়, তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। তার পেছনে লেখা, ওয়েলকাম টু বাংলাদেশ। সানি লিওনের সঙ্গে এসেছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েভার। ঢাকায় এসে তারা চলে যান গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাদের বরণ করেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস।
এর আগে ২০১৫ সালে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সানি লিওনের বাংলাদেশে আসার পরিকল্পনা করা হয়। কিন্তু সেই খবরে দেশের ইসলামিক সংগঠনগুলো ফুঁসে ওঠে। আন্দোলনের মাধ্যমে ওই পরিকল্পনা বাতিল করায় তারা। এরপর আবারও বাংলাদেশে আসার আগ্রহ দেখান সানি লিওন।পরে তারা তিনজন মিলে একটি সেলফি তুলেন। সেই ছবি পোস্ট করে তাপস লিখেন, সময় এখন উদযাপনের। কিন্তু নিষেধাজ্ঞার পরেও সানি লিওন কিভাবে বাংলাদেশে এসেছেন এ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

0 Comments